ফের লোকালয়ে বাইসন - The News Lion

ফের লোকালয়ে বাইসন

 


দি নিউজ লায়ন;  কোচবিহারের মাথাভাঙা দু'নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় শুক্রবার সকাল থেকে দুটি বাইসন দাপিয়ে বেড়ালো। এদের মধ্যে একটিকে ধরতে সমর্থ হয়েছে বনদপ্তর কিন্তু অপরটি এখনও অধরা। স্থানীয় সূত্রে জানানো হয়েছে দ্বিতীয় বাইসনটি হয়তো জঙ্গলে পালিয়ে গেছে। কোচবিহারের লোকালয় বন্যপ্রাণীর আগমন নতুন নয়। মাস খানেক আগেও সাতমাইল এলাকায় বাই সন এবং চিতাবাঘ উদ্ধার হয়। কোচবিহার এলাকা জঙ্গলে ঘেরা। 


তাই বাইসান লোকালয় এ আসতেই পারে। দপ্তর সূত্রে জানানো হয়েছে দুটো বাইসন এরমধ্যে একটি প্রাপ্তবয়স্ক এবং অপরটি তুলনামূলক ছোট। প্রাপ্তবয়স্ক বাই সন টি কে ঘুমপাড়ানি গুলি দিয়ে উদ্ধার করা হয়েছে। অপরদিকে এখনো পাওয়া যায়নি। বাই সন দেখার জন্য এলাকায় প্রচুর মানুষের ভিড় হয়। তবে ঘটনায় কেউ আহত হয়নি। শেষমেষ একটি ট্রাক্টরে করে বাইসনটিকে জলদাপাড়া অভয়ারণ্য নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় এদিন বাইসন ঢুকে পড়েছিল সেটি একেবারেই বনাঞ্চল লাগোয়া এলাকা। 


এই সমস্ত অঞ্চলে সব সময়ই বন্যপ্রাণী ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তবে বনদপ্তর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া বড় ধরনের কোনো বিপদ হয়নি। এখনও যে বাইসনটিকে ধরা সম্ভব হয়নি মনে করা হচ্ছে সেটি খুব সম্ভবত জঙ্গলেই ফিরে গিয়েছে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় বন বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোনো রকম পরিস্থিতির মোকাবিলায় বনদফতর তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.